Skip to main content

কেন উচ্চ ভোল্টেজে AC সরবরাহ করা হয়?

কেন উচ্চ ভোল্টেজে AC সরবরাহ করা হয়?

পাওয়ার এর সূত্র থেকে আমরা জানি P=VI_______________(i)
এখানে, P = Power, V = Voltage, I = Current
অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের গুণফলকে পাওয়ার বলে। কারেন্টের পরিমাণ কমিয়ে ভোল্টেজ বাড়ালেও মোট পাওয়ার সমান থাকবে। আবার কারেন্টের পরিমাণ বাড়িয়ে ভোল্টেজ কমালেও মোট পাওয়ার সমান থাকবে।
কারেন্ট প্রবাহের মাত্রা নির্ভর করে ক্যাবলের ক্ষেত্রফলের উপর। কারেন্ট প্রবাহ যত কম হবে ক্যাবলের ক্ষেত্রফলও তত কম ব্যবহার করা যাবে। আর আমরা জানি ক্যাবলের ক্ষেত্রফল যত কম হবে তার খরচও তত কম হবে।
সুতারাং ট্রান্সমিশন ভোল্টেজ বৃদ্ধি করা হলে এবং কম পরিমাণে কারেন্ট ব্যবহার করলে ট্রান্সমিশন ক্যাবলের খরচ কম পরবে। আমরা জানি, কারেন্ট প্রবাহ কম হলে ট্রান্সমিশন লাইন উত্তপ্ত কম হবে এবং এর ফলে কপার লস(I2R) ও কম হবে।
কপার লস কম হলে লাইনের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ ও কম হবে। এই সকল বিষয়ের উপর বিবেচনা করে ট্রান্সমিশন লাইনে পাওয়ার ঠিক রেখে কারেন্ট কমিয়ে ট্রান্সমিশন ভোল্টেজ বৃদ্ধি করা হয়ে থাকে।

Comments

Popular posts from this blog

ওয়াট কি, কিভাবে নির্ণয় করে?ওয়াট কিভাবে মাপে?

এস,এম,রফিক ঃ ওয়াট (Watt):  সহজ ভাবে বললে ক্ষমতার একক হচ্ছে ওয়াট। আমরা জানি যে কোন যন্ত্র তা ইলেকট্রিকাল, ইলেকট্রনিক কিংবা ম্যাকানিকাল হোক না কেন চলবার জন্য শক্তির প্রয়োজন হয়। তেমনি ভাবে কোন যন্ত্র/লোড নির্দিষ্ট সময়ে কতটুকু শক্তি খরচ করে কোন কাজ সম্পূর্ণ করতে পারে সে হিসাব কেই ওয়াট বলে। ওয়াট কিভাবে নির্ণয় করে? ওয়াট বের করতে ওহম এর সূত্র (Ohm’s law) অনুযায়ী DC এর ক্ষেত্রে- P = V×I = I 2 ×R = V 2 ÷R অর্থাৎ, P = V×I  অথবা P = I×R  অথবা P = V 2 /R এই তিন ভাবে প্রকাশ করা যায়। ওয়াট বের করতে ওহম এর সূত্র (Ohm’s law) অনুযায়ী AC এর ক্ষেত্রে- P = V×I×P.F = I 2 ×R×P.F = (V 2 ×P.F)÷R অর্থাৎ, P = V×I×P.F   অথবা P = I 2 ×R×P.F   অথবা P = (V 2 ×P.F)÷R এই তিন ভাবে প্রকাশ করা যায়। এখানে, P  =  Power  যার একক হলো  Watt   I  =  Current  যার একক হলো  Ampere V  =  Voltage  যার একক হলো  Volt R  =  Resistance  যার একক হলো  Ohm...

RM, SM, SE, RE দ্বারা ক্যাবলের কি বুঝানো হয়ে থাকে?

এস,এম,রফিক ঃ অনেকেই আমরা বলে থাকি আর এম এর মান কিভাবে বের করবো তারের সাইজ নির্ণয় করার জন্য। সত্যিকার অর্থে এটা কোন সঠিক নিয়ম নয় যদিও অনেক ফর্মুলা আছে। তারের সাইজ নির্ণয় নির্ভর করে ভোল্টেজ ড্রপ, দূরত্ব, লোড ইত্যাদির উপর যা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। অনেকে ক্ষেত্রে ক্যাবলে rm, sm, se, re থাকে। এগুলো দ্বারা মূলত ক্যাবলের ইউনিট বুঝানো হয়। তারের সাইজ নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে এগুলো জেনে রাখতে হবে। নিচের চিত্র দেখলে আশা করছি ভালো ভাবে বুঝতে পারবেন।

ফিরে তাকাতে নেই

......শুধু পিছুটানেই পেছনে ফিরে তাকাতে নেই ........এতে করে অতিতের মায়াজাল সামনে এসে ভীর জমাবেই.......মায়া জড়ানো অতিতকে অনুধাবন করতে হয় গভির শুকাবহ নিরবতা দিয়ে৷  ..............   এস,এম, রফিক;----------