Skip to main content

"#ভালবাসায় পরিপূর্ণ একটি বৃহদাকার স্বপ্ন"

"#ভালবাসায় পরিপূর্ণ একটি স্বপ্ন"

এস,এম,রফিক ঃ

ধনী-দরিদ্র, বয়োজৈষ্ঠ-বয়োবৃদ্ধ, রাজা-প্রজা, ভিখারীসহ সকল স্তরের মানবেরাই আশা ও স্বপ্নের টার্গেটে জীবন চালিত করে। 

কেউ টার্গেট স্থির রেখে চলে, 
কেউবা টার্গেট ছাড়াই চলে। 
লক্ষবস্তুুতে পৌছাতে সবাই উন্মুখ হয়ে থাকে,
অথচ প্রচেষ্টাতে কতইনা পার্থক্য থাকে সফল ও ব্যর্থদের মাঝে। 

জীবনের একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত মানুষের সফলতার শেষ মাপকাঠি ধরা হয়,,,
অর্থাৎ একটা সময়ে জীবিকানির্বাহের উপায় ব্যক্তিবিশেষে স্থির হয়ে যায়।
তখন কেউ কামার, কেউ জেলে,কেউ রিক্সাচালক, কেউ ট্রাক ড্রাইভার,কেউ চালক, কেউ পাইলট, কেউ সরকারী আবার কেউবা বেসরকারী চাকরিজীবী,
কেউ ব্যবসায়ী, কেউ দালাল, কেউবা আবার ধান্দাবাজ। 
এই জীবনযাপন শরিরের শক্তি ও স্বামর্থ্যনুযায়ী বেশ কিছু বছর যাবৎ চলতে থাকে। 

যেখানে অনেকেই চাহিদামাফিক তাদের জীবনের অনেক চাওয়াকেই পূর্ণ করতে পারে। অনেকে আবার পারে না, অর্থাৎ স্বপ্নকে কাছে বা দুরে রেখেই অক্কা যায় বা বুড়িয়ে যায়। 

আমার কেন জানি বুড়িয়ে যাওয়া মানুষগুলির স্বপ্নগুলো শুনতে আগ্রহ জাগে। 
বেশিরভাগই উত্তর আসে এই বয়সে আবার কিসের আশা!, কিসের স্বপ্ন!
এখন আল্লায় সুস্থভাবে নিলেই হয়।
 
শেষ বয়সী কিছু মানুষের নিত্যদিনের আশা শুধুই তিনবেলা আহার জোগার।
যাদের নিজেরই অন্ন যোগাতে একমাত্র ভরসা শরীর সুস্থতা ও দিন মজুরি কাজ। 

কিছুদিন আগে মেসে রান্না করতে আসা ষাটের কাছাকাছি বয়সি ভূমিহীন একজন বিধবা মায়ের বর্তমানের আশা ও স্বপ্ন সম্পর্কে জানতে চাইলাম। 
তিনিও একই উত্তর দিলেন।
তাকে আল্লায় সুস্থভাবে নিলেই বাঁচেন। 

তবে তিনি তার নাতিকে ঘিরে একটি ভিন্নধর্মী মর্মস্পর্শী স্বপ্নের কথা জানালেন,,,, 

তার কোন ছেলে নেই। একমাত্র মেয়ের একটি নাতি, ও একটি নাতনি আছে। 
কিছুদিন আগে নাতনিকে কষ্ট করে জমানো টাকা থেকে রৌপ্যের গহনা দেওয়াতে ছোট্ট নাতি বেশ চটেছে!,,,তাকে কিছু না দেওয়াতে। 

তাই,  নানীর উপর ছোট্ট নাতির অভিমান, তাকে নাকি ভালবাসে কম। নাতনিকেই বেশি ভালবাসে। 

এই অভিমান দুর করতেই নানী পরিকল্পনা করে একটি ছাগল/বকরি বর্গা নিছে।
বকরিটা এখন বাচ্ছা দিবে, দুইটা বাচ্ছা প্রসব করিলে একটি বাচ্ছার স্বত্বাধিকার তিনি হবেন।
সেই বাচ্ছাটা একটু বড় করে বিক্রি করিলে যে টাকা আসবে তাই দিয়ে নাতিরে কিছু একটা কিনে দিবে। 
যাতে করে নানির প্রতি নাতির অভিমানটা ভাঙ্গে। 
কেননা মেসে কাজ করে যে টাকা পাই তা দিয়ে ঔষধ ও ডাক্তারের দিতেই শোধ। 

এরূপ স্বপ্নে নাতির প্রতি দরিদ্র নানির  ভালবাসার গভীরতা দেখে সত্যিই অবাক হয়েছিলাম। 
এবং মানুষের আশা ও স্বপ্ন এমন ভালবাসায় পরিপূর্ণ থাকতে পারে উনার কাছ থেকে না জানলে বোধগম্য কখনই আসত না আমার। 

তবে উনি আমাকে মানুষের স্বপ্নের প্রতি সম্মান দেখাতে শিখিয়েছেন হোক সেটা কারও কারও কাছে অতি নগণ্য ও তুচ্ছ!,,,,

Comments

Post a Comment

Popular posts from this blog

RM, SM, SE, RE দ্বারা ক্যাবলের কি বুঝানো হয়ে থাকে?

এস,এম,রফিক ঃ অনেকেই আমরা বলে থাকি আর এম এর মান কিভাবে বের করবো তারের সাইজ নির্ণয় করার জন্য। সত্যিকার অর্থে এটা কোন সঠিক নিয়ম নয় যদিও অনেক ফর্মুলা আছে। তারের সাইজ নির্ণয় নির্ভর করে ভোল্টেজ ড্রপ, দূরত্ব, লোড ইত্যাদির উপর যা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। অনেকে ক্ষেত্রে ক্যাবলে rm, sm, se, re থাকে। এগুলো দ্বারা মূলত ক্যাবলের ইউনিট বুঝানো হয়। তারের সাইজ নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে এগুলো জেনে রাখতে হবে। নিচের চিত্র দেখলে আশা করছি ভালো ভাবে বুঝতে পারবেন।

ওয়াট কি, কিভাবে নির্ণয় করে?ওয়াট কিভাবে মাপে?

এস,এম,রফিক ঃ ওয়াট (Watt):  সহজ ভাবে বললে ক্ষমতার একক হচ্ছে ওয়াট। আমরা জানি যে কোন যন্ত্র তা ইলেকট্রিকাল, ইলেকট্রনিক কিংবা ম্যাকানিকাল হোক না কেন চলবার জন্য শক্তির প্রয়োজন হয়। তেমনি ভাবে কোন যন্ত্র/লোড নির্দিষ্ট সময়ে কতটুকু শক্তি খরচ করে কোন কাজ সম্পূর্ণ করতে পারে সে হিসাব কেই ওয়াট বলে। ওয়াট কিভাবে নির্ণয় করে? ওয়াট বের করতে ওহম এর সূত্র (Ohm’s law) অনুযায়ী DC এর ক্ষেত্রে- P = V×I = I 2 ×R = V 2 ÷R অর্থাৎ, P = V×I  অথবা P = I×R  অথবা P = V 2 /R এই তিন ভাবে প্রকাশ করা যায়। ওয়াট বের করতে ওহম এর সূত্র (Ohm’s law) অনুযায়ী AC এর ক্ষেত্রে- P = V×I×P.F = I 2 ×R×P.F = (V 2 ×P.F)÷R অর্থাৎ, P = V×I×P.F   অথবা P = I 2 ×R×P.F   অথবা P = (V 2 ×P.F)÷R এই তিন ভাবে প্রকাশ করা যায়। এখানে, P  =  Power  যার একক হলো  Watt   I  =  Current  যার একক হলো  Ampere V  =  Voltage  যার একক হলো  Volt R  =  Resistance  যার একক হলো  Ohm...

ফিরে তাকাতে নেই

......শুধু পিছুটানেই পেছনে ফিরে তাকাতে নেই ........এতে করে অতিতের মায়াজাল সামনে এসে ভীর জমাবেই.......মায়া জড়ানো অতিতকে অনুধাবন করতে হয় গভির শুকাবহ নিরবতা দিয়ে৷  ..............   এস,এম, রফিক;----------