Skip to main content

স্মোকিং জোনে || এস,এম, রফিক

দিবসের অপবিত্রতম ক্ষণে
নিঃসঙ্গতা যখন দেয় শাণ তার শীতল-ধারালো চাকুতে
এবং মস্তিষ্কের সব নন্দিত উদ্যানে জন্মায় স্মৃতির অজীবিত তুন্দ্রাঞ্চল 
সত্ত্বার গভীরে ক্রমাগত অবিরত নিরন্তর বাজতে থাকে তখন
এক পরম শূন্যতার প্রবল বিলাপ ; প্রতিধ্বনিময় :
নেই , নেই , নেই ; কোথাও কিছু নেই।
চার দেয়ালের উল্লম্ব শরীর , কম্পিউটার স্ক্রিনের মায়াময় চতুষ্কোণ ,
পিতামাতা-স্বজনদের ভরসাদাত্রী মুখমন্ডল সহসা বিচ্ছিন্নতার ব্ল্যাকবোর্ড হয়ে গেলে
হৃৎপিণ্ডের আতঙ্কিত কম্পনের মতন সেখানে লেখা ওঠে শ্বেত-শূন্য অক্ষরে :
নেই , নেই , নেই ; কোথাও কেউ নেই।
দিবসের এইসব নষ্টতম ক্ষণে তাই যখন
স্মোকিং জোন ভরে ওঠে প্রেয়সীর বুকের চেয়ে প্রশস্ত অন্ধকারে
এবং জীবনের চেয়ে উজ্জ্বল সব সিগারেটের নরম আগুনে --
আমার ঠোটে অনেকক্ষণ ঠোট চেপে রাখে এক প্রকার আত্মহনন ;
আমার উপড়ানো-প্রায় হৃৎপিণ্ড বরাবর ধাবমান তামাকের বায়বীয়-যান
ফিসফিস করে ক্রমাগত উচ্চারণ করে : শান্তি , শান্তি , শান্তি ।
স্মোকিং জোনে অনেকক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকার পর
শান্তভাবে হৃৎপিণ্ডটিকে পাঁজরের ভিতর ঢুকিয়ে ফিরে আসি পুনরায়
ব্যক্তিগত ঘরে , বিছানায় এলিয়ে দেই নিজের অবশ শরীর ;
ততক্ষণে হাহাকারের বদলে সত্ত্বায় নেমে এসেছে
এক প্রকার গভীর নীরবতা : কবরের মতন অসার এবং উদাসীন ;
ততক্ষণে কষ্টের কালো সব অক্ষর মুছে দিয়েছে এক অলীক ডাস্টার :
মৃত্যুর মতন সর্বগ্রাসী এবং চৌকস ;
কোথাও কিছুকে খোঁজার নেই আর
কোথাও কাউকে খোঁজার নেই আর।
স্বাভাবিক পৃথিবী তার সর্বদা-উন্মোচিত যোনী নিয়ে শুয়ে আছে আমার পাশে ;
আমি অনেকক্ষণ আর তার দিকে তাকাবো না।

Comments

Popular posts from this blog

ওয়াট কি, কিভাবে নির্ণয় করে?ওয়াট কিভাবে মাপে?

এস,এম,রফিক ঃ ওয়াট (Watt):  সহজ ভাবে বললে ক্ষমতার একক হচ্ছে ওয়াট। আমরা জানি যে কোন যন্ত্র তা ইলেকট্রিকাল, ইলেকট্রনিক কিংবা ম্যাকানিকাল হোক না কেন চলবার জন্য শক্তির প্রয়োজন হয়। তেমনি ভাবে কোন যন্ত্র/লোড নির্দিষ্ট সময়ে কতটুকু শক্তি খরচ করে কোন কাজ সম্পূর্ণ করতে পারে সে হিসাব কেই ওয়াট বলে। ওয়াট কিভাবে নির্ণয় করে? ওয়াট বের করতে ওহম এর সূত্র (Ohm’s law) অনুযায়ী DC এর ক্ষেত্রে- P = V×I = I 2 ×R = V 2 ÷R অর্থাৎ, P = V×I  অথবা P = I×R  অথবা P = V 2 /R এই তিন ভাবে প্রকাশ করা যায়। ওয়াট বের করতে ওহম এর সূত্র (Ohm’s law) অনুযায়ী AC এর ক্ষেত্রে- P = V×I×P.F = I 2 ×R×P.F = (V 2 ×P.F)÷R অর্থাৎ, P = V×I×P.F   অথবা P = I 2 ×R×P.F   অথবা P = (V 2 ×P.F)÷R এই তিন ভাবে প্রকাশ করা যায়। এখানে, P  =  Power  যার একক হলো  Watt   I  =  Current  যার একক হলো  Ampere V  =  Voltage  যার একক হলো  Volt R  =  Resistance  যার একক হলো  Ohm...

RM, SM, SE, RE দ্বারা ক্যাবলের কি বুঝানো হয়ে থাকে?

এস,এম,রফিক ঃ অনেকেই আমরা বলে থাকি আর এম এর মান কিভাবে বের করবো তারের সাইজ নির্ণয় করার জন্য। সত্যিকার অর্থে এটা কোন সঠিক নিয়ম নয় যদিও অনেক ফর্মুলা আছে। তারের সাইজ নির্ণয় নির্ভর করে ভোল্টেজ ড্রপ, দূরত্ব, লোড ইত্যাদির উপর যা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। অনেকে ক্ষেত্রে ক্যাবলে rm, sm, se, re থাকে। এগুলো দ্বারা মূলত ক্যাবলের ইউনিট বুঝানো হয়। তারের সাইজ নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে এগুলো জেনে রাখতে হবে। নিচের চিত্র দেখলে আশা করছি ভালো ভাবে বুঝতে পারবেন।