Skip to main content

ইনভার্টার কি? এর কাজ কি।


ইনভার্টার কি ? এর কাজ কি ? কোথায় ব্যবহার করা হয়। 

 


1 উত্তরঃ

ইনভার্টার হলো একটি বৈদ্যুতিক যন্ত্র যা ডিসি বিদ্যুৎ প্রবাহকে পরিবর্তনশীল বিদ্যুৎ প্রবাহে (এসি) রুপান্তরিত করে। রূপান্তরিত এসি যেকোন ধরনের বিভব ও ফ্রিকুয়েন্সির ব্যবস্থাতে উপযুক্ত ট্রান্সফরমার, সুইচ এবং নিয়ন্ত্রক বর্তনীর মাধ্যমে ক্রিয়াশীল হতে পারে।

বর্তমান সময়ে ইনভার্টার এমন একটি বহূল প্রচলিত ডিভাইস যা যে কোন ধরনের মেশিন এ ইন্ডাকশন মোটরের স্পীড কন্ট্রোল করতে কাজে লাগে। ছোট্ট একটা উদাহরন দিলে ইঞ্জিনিয়ার বন্ধুগণ বুঝবেন। আমাদের দেশে পাওয়ার সাপ্লাই 50 HZ । এই fixed HZ এ মোটরের স্পীডও fixed । এখন আস্তে বা জোরে মোটর চালানোর প্রয়োজন হলেই ইনভার্টার প্রয়োজন হয়ে পড়বে।

Comments

Popular posts from this blog

ওয়াট কি, কিভাবে নির্ণয় করে?ওয়াট কিভাবে মাপে?

এস,এম,রফিক ঃ ওয়াট (Watt):  সহজ ভাবে বললে ক্ষমতার একক হচ্ছে ওয়াট। আমরা জানি যে কোন যন্ত্র তা ইলেকট্রিকাল, ইলেকট্রনিক কিংবা ম্যাকানিকাল হোক না কেন চলবার জন্য শক্তির প্রয়োজন হয়। তেমনি ভাবে কোন যন্ত্র/লোড নির্দিষ্ট সময়ে কতটুকু শক্তি খরচ করে কোন কাজ সম্পূর্ণ করতে পারে সে হিসাব কেই ওয়াট বলে। ওয়াট কিভাবে নির্ণয় করে? ওয়াট বের করতে ওহম এর সূত্র (Ohm’s law) অনুযায়ী DC এর ক্ষেত্রে- P = V×I = I 2 ×R = V 2 ÷R অর্থাৎ, P = V×I  অথবা P = I×R  অথবা P = V 2 /R এই তিন ভাবে প্রকাশ করা যায়। ওয়াট বের করতে ওহম এর সূত্র (Ohm’s law) অনুযায়ী AC এর ক্ষেত্রে- P = V×I×P.F = I 2 ×R×P.F = (V 2 ×P.F)÷R অর্থাৎ, P = V×I×P.F   অথবা P = I 2 ×R×P.F   অথবা P = (V 2 ×P.F)÷R এই তিন ভাবে প্রকাশ করা যায়। এখানে, P  =  Power  যার একক হলো  Watt   I  =  Current  যার একক হলো  Ampere V  =  Voltage  যার একক হলো  Volt R  =  Resistance  যার একক হলো  Ohm...

RM, SM, SE, RE দ্বারা ক্যাবলের কি বুঝানো হয়ে থাকে?

এস,এম,রফিক ঃ অনেকেই আমরা বলে থাকি আর এম এর মান কিভাবে বের করবো তারের সাইজ নির্ণয় করার জন্য। সত্যিকার অর্থে এটা কোন সঠিক নিয়ম নয় যদিও অনেক ফর্মুলা আছে। তারের সাইজ নির্ণয় নির্ভর করে ভোল্টেজ ড্রপ, দূরত্ব, লোড ইত্যাদির উপর যা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। অনেকে ক্ষেত্রে ক্যাবলে rm, sm, se, re থাকে। এগুলো দ্বারা মূলত ক্যাবলের ইউনিট বুঝানো হয়। তারের সাইজ নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে এগুলো জেনে রাখতে হবে। নিচের চিত্র দেখলে আশা করছি ভালো ভাবে বুঝতে পারবেন।

ফিরে তাকাতে নেই

......শুধু পিছুটানেই পেছনে ফিরে তাকাতে নেই ........এতে করে অতিতের মায়াজাল সামনে এসে ভীর জমাবেই.......মায়া জড়ানো অতিতকে অনুধাবন করতে হয় গভির শুকাবহ নিরবতা দিয়ে৷  ..............   এস,এম, রফিক;----------