Skip to main content

ইলেকট্রিক মোটর স্পীড কন্ট্রোলঃ

ইলেকট্রিক মোটর স্পীড কন্ট্রোলঃ


  Inverter বা ভিএফডি বা ড্রাইভ মূলত ব্যাবহার করা হয় লোডের স্পিড বা গতিকে কন্ট্রোল করার জন্য। ধরুন আপনার একটি কনভেয়ার বেল্ট আছে। যাকে আপনার মাঝে মাঝে 10 minute এ ঘুরাতে হবে।আবার মাঝে মাঝে 5 minute ঘুরাতে হবে।

তাহলে আপনি এই বেল্টের স্পিড কিভাবে কন্ট্রোল করবেন? অবশ্যই ঘুরানোর জন্য যে মোটর আছে তার স্পিড কন্ট্রোল করবেন। আর এর স্পিড কন্ট্রোল করার জন্য আপনাকে Inverter / ভিএফডি / ড্রাইভ ব্যাবহার করতে হবে। Inverter/ ভিএফডি/ ড্রাইভ দিয়ে মোটরের লোড নেওয়ার ক্ষমতাকে কমবেশী করা যায়।

ধরুন আপনার মোটরটি সর্বোচ্চ Weight 10kg উঠাতে পারবে। এখন আপনার প্রয়োজন ৫ কেজির বেশী হলে আপনার ওই মোটর ওভার লোড হয়ে বন্ধ হয়ে যাবে।এটা কিভাবে করবেন? Its simple, Inverter থেকে Program করে টর্ক ক্যাপাসিটি কমিয়ে দিন।

Inverter ব্যাবহার করার ফলে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনার মোটরকে বা লোডকে যখন খুশি বা যেভাবে খুশি নিয়ন্ত্রন করতে পারছেন।যার ফলে আপনার বিদ্যুৎ ও সাশ্রয় হচ্ছে।

এছাড়া ও বৈদ্যুতিক যানবাহনের ড্রাইভ, এয়ার কন্ডিশনারে, এইচভিডিসি পাওয়ার সরবরাহ, চলক ফ্রিকুয়েন্সী ড্রাইভ,  আবেশী তাপ প্রয়োগ ইত্যাদি ক্ষেত্রে Inverter এর ব্যাপক ব্যবহার দেখা যায়।

Comments

Popular posts from this blog

RM, SM, SE, RE দ্বারা ক্যাবলের কি বুঝানো হয়ে থাকে?

এস,এম,রফিক ঃ অনেকেই আমরা বলে থাকি আর এম এর মান কিভাবে বের করবো তারের সাইজ নির্ণয় করার জন্য। সত্যিকার অর্থে এটা কোন সঠিক নিয়ম নয় যদিও অনেক ফর্মুলা আছে। তারের সাইজ নির্ণয় নির্ভর করে ভোল্টেজ ড্রপ, দূরত্ব, লোড ইত্যাদির উপর যা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। অনেকে ক্ষেত্রে ক্যাবলে rm, sm, se, re থাকে। এগুলো দ্বারা মূলত ক্যাবলের ইউনিট বুঝানো হয়। তারের সাইজ নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে এগুলো জেনে রাখতে হবে। নিচের চিত্র দেখলে আশা করছি ভালো ভাবে বুঝতে পারবেন।

ওয়াট কি, কিভাবে নির্ণয় করে?ওয়াট কিভাবে মাপে?

এস,এম,রফিক ঃ ওয়াট (Watt):  সহজ ভাবে বললে ক্ষমতার একক হচ্ছে ওয়াট। আমরা জানি যে কোন যন্ত্র তা ইলেকট্রিকাল, ইলেকট্রনিক কিংবা ম্যাকানিকাল হোক না কেন চলবার জন্য শক্তির প্রয়োজন হয়। তেমনি ভাবে কোন যন্ত্র/লোড নির্দিষ্ট সময়ে কতটুকু শক্তি খরচ করে কোন কাজ সম্পূর্ণ করতে পারে সে হিসাব কেই ওয়াট বলে। ওয়াট কিভাবে নির্ণয় করে? ওয়াট বের করতে ওহম এর সূত্র (Ohm’s law) অনুযায়ী DC এর ক্ষেত্রে- P = V×I = I 2 ×R = V 2 ÷R অর্থাৎ, P = V×I  অথবা P = I×R  অথবা P = V 2 /R এই তিন ভাবে প্রকাশ করা যায়। ওয়াট বের করতে ওহম এর সূত্র (Ohm’s law) অনুযায়ী AC এর ক্ষেত্রে- P = V×I×P.F = I 2 ×R×P.F = (V 2 ×P.F)÷R অর্থাৎ, P = V×I×P.F   অথবা P = I 2 ×R×P.F   অথবা P = (V 2 ×P.F)÷R এই তিন ভাবে প্রকাশ করা যায়। এখানে, P  =  Power  যার একক হলো  Watt   I  =  Current  যার একক হলো  Ampere V  =  Voltage  যার একক হলো  Volt R  =  Resistance  যার একক হলো  Ohm...

ফিরে তাকাতে নেই

......শুধু পিছুটানেই পেছনে ফিরে তাকাতে নেই ........এতে করে অতিতের মায়াজাল সামনে এসে ভীর জমাবেই.......মায়া জড়ানো অতিতকে অনুধাবন করতে হয় গভির শুকাবহ নিরবতা দিয়ে৷  ..............   এস,এম, রফিক;----------